1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পশ্চিমবঙ্গে সরকার বদল হলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতি অপরিবর্তিত থাকবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পশ্চিমবঙ্গে সরকার বদল হলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতি অপরিবর্তিত থাকবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভারতের নির্বাচন সম্পূর্ণভাবে দেশটির অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ সবসময় তার নীতিগত অবস্থান বজায় রেখে কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করে আসছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ ফার্স্ট” নীতিকে সামনে রেখে সরকার তার পররাষ্ট্রনীতি পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। যেকোনো দেশের সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের অবস্থান একই থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, বাংলাদেশ পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখে এবং এ নীতিই ভবিষ্যতে অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব পরিবর্তন দেশের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!