1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পশ্চিমবঙ্গে গরু-মহিষ জবাইয়ে কঠোর নিয়ম, ফিটনেস সার্টিফিকেট বাধ্যতামূলক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে গরু-মহিষ জবাইয়ে কঠোর নিয়ম, ফিটনেস সার্টিফিকেট বাধ্যতামূলক

প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গে গরু ও মহিষ জবাইয়ের ক্ষেত্রে নতুন করে কঠোর নিয়ম জারি করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ফিটনেস সার্টিফিকেট বা প্রশাসনিক অনুমতি ছাড়া কোনো গরু-মহিষ জবাই করা যাবে না।

বিষয়টি নিয়ে ভারতের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, রাজ্য প্রশাসন ১৯৫০ সালের বেঙ্গল আইন এবং ২০১৮ সালের কলকাতা হাইকোর্টের নির্দেশনার ভিত্তিতে এ নোটিশ জারি করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, গরু বা মহিষ জবাই করতে হলে সংশ্লিষ্ট পশুর ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। এই সার্টিফিকেট দেবেন পৌরসভার প্রধান বা পঞ্চায়েত সমিতির সভাপতি, এবং এতে সরকারি ভেটেরিনারি কর্মকর্তার স্বাক্ষর থাকা বাধ্যতামূলক।

সার্টিফিকেট পেতে হলে প্রমাণ করতে হবে যে পশুটির বয়স ১৪ বছরের বেশি এবং তার কর্মক্ষমতা বা প্রজনন ক্ষমতা শেষ হয়ে গেছে। তবে কোনো পশু যদি গুরুতর অসুস্থ, আঘাতপ্রাপ্ত, অঙ্গবিকৃত বা অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত হয়, তাহলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আগেই জবাইয়ের অনুমতি পাওয়া যেতে পারে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, রাস্তার ধারের সব কসাইখানা বন্ধ করে দেওয়া হবে। এখন থেকে শুধুমাত্র পৌরসভা বা স্থানীয় প্রশাসন অনুমোদিত কসাইখানায় গরু ও মহিষ জবাই করা যাবে।

নিয়ম ভঙ্গ করলে ১৯৫০ সালের আইন অনুযায়ী সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

এছাড়া, যদি পৌরসভা প্রধান বা পঞ্চায়েত সভাপতি ফিটনেস সার্টিফিকেট দিতে অস্বীকৃতি জানান, তাহলে পশুর মালিক বা কসাই ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করার সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!