1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পলাশবাড়ীতে সুলভ মুল্যে ডিম ও দুধ বিক্রির উদ্বোধন করেন এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে সুলভ মুল্যে ডিম ও দুধ বিক্রির উদ্বোধন করেন এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি

নিজস্ব প্রতিনিধি :

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষে খোলা বাজারে ভ্রাম্যমান ভাবে সুলভ মুল্যে প্রানিজ আমিষ ” দুধ ও ডিম ” বিক্রির কার্যক্রমের ও খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।

ডিমের ডজন ১ শত ও দুধ কেজি ৫০ টাকা দরে উপজেলা প্রানী সম্পদ ও ভোটেরিনারি হাসপাতালে এর উদ্যোগে ও উপজেলার ডি এন আর ডেইরী ফার্ম,তামিম ডেইরী ফার্ম,মের্সাস রিপন ট্রেডার্স এর সহযোগীতায় খোলা বাজারে সুলভ মুল্যে ডিম ও দুধ বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ২৬ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা প্রানী সম্পদ অফিসে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ হারুন আর রশিদ। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন,আনোয়ারা বেগম,সহকারি কমিশনার মাহমাদুল হাসান,অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ডেইরী এ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল মতিন সরকার, পলাশবাড়ী প্রেসক্লাবে সভাপতি ফজলুল হক দুদু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, খামারী সৈয়দ দিন মোহাম্মাদ ডন, শাহারুল ইসলাম, মমিনুল ইসলাম রিপনসহ অন্যান্য খামারীরা৷ এরআগে প্রানী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় প্রডিউসার গ্রুপ (পিজি) খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ করা হয়৷ অপরদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!