ইপেপার / প্রিন্ট
স্বরাষ্ট্রমন্ত্রী Saluddin Ahmed বলেছেন, পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে।
সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো কাঙ্ক্ষিত সুনাম অর্জন করা যায়নি। তবে দেশের ভাবমূর্তি বিবেচনায় সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী টুরিস্ট পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন যাতে দেশের পর্যটন খাত আরও উন্নত হয় এবং পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়।
তিনি আরও জানান, পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
এছাড়া মানবাধিকার রক্ষা করে আধুনিক পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
রোহিঙ্গা ক্যাম্পসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, পুলিশের প্রতিটি সেবা যেন জনগণ হয়রানি ছাড়াই পায়, তা নিশ্চিত করতে হবে এবং পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে।
র্যাবের জন্য আলাদা আইনগত কাঠামো তৈরির কাজ চলছে বলেও তিনি জানান।