1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পর্তুগিজ তারকা ফুটবলারের এক্স অ্যাকাউন্ট হ্যাকড - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পর্তুগিজ তারকা ফুটবলারের এক্স অ্যাকাউন্ট হ্যাকড

প্রতিনিধি

পর্তুগিজ তারকা ফুটবলারের এক্স অ্যাকাউন্ট হ্যাকড
ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের শিকার হয়েছে। সোমবার হঠাৎ করেই তার অ্যাকাউন্ট থেকে একের পর এক অদ্ভুত ও বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ পায়।

হ্যাকাররা মূলত ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত প্রতারণামূলক বার্তা ছড়ালেও এর পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের মালিকানা কাঠামো নিয়ে কটাক্ষ করে। এমনকি লিভারপুলের কাছে ৭-০ গোলের ঐতিহাসিক হারের ছবিও শেয়ার করা হয় ব্রুনোর অ্যাকাউন্ট থেকে।

সবচেয়ে আলোচনায় আসে ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে করা কিছু পোস্ট। আল নাসর তারকাকে নিয়ে ব্যক্তিগত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে হ্যাকাররা সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস ও বিতর্কের জন্ম দেয়।

এছাড়া ইংল্যান্ড ক্রিকেট দল ও ডার্টস খেলোয়াড় লুক লিটলারকে নিয়েও পোস্ট করা হয় ব্রুনোর অ্যাকাউন্ট থেকে।

ঘটনার পর দ্রুত বিবৃতি দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাব জানায়, ব্রুনো ফার্নান্দেসের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং সমর্থকদের ওই অ্যাকাউন্ট থেকে আসা কোনো পোস্ট বা মেসেজে সাড়া না দিতে অনুরোধ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!