1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পরীকে দেখে দর্শক মুগ্ধ হয়ে যায় : চঞ্চল চৌধুরী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

পরীকে দেখে দর্শক মুগ্ধ হয়ে যায় : চঞ্চল চৌধুরী

প্রতিনিধি

 

পরীকে দেখে দর্শক মুগ্ধ হয়ে যায় : চঞ্চল চৌধুরী
ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরী ও পরীমণি। একজনের অভিনয় দক্ষতায় মুগ্ধ দেশ-বিদেশ, অন্যজন গ্ল্যামার আর সাহসিকতায় মাতিয়ে রাখেন রূপালি পর্দা। সম্প্রতি এক অনুষ্ঠানে পরীমণিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন চঞ্চল চৌধুরী।

চঞ্চল চৌধুরী পরীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, ‘স্ক্রিনে পরীর যে অ্যাপিয়ারেন্স, দর্শক তো তার চেহারায় প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যায়। এটা ওর বড় প্লাস পয়েন্ট। তবে শুধু সৌন্দর্য নয়, ওর যে অভিনয় দক্ষতা আছে, সেটাকেও নির্মাতাদের আরও বেশি কাজে লাগানো উচিত। আমার মনে হয় পরীমণিকে আরও নতুনভাবে এক্সপ্লোর করার সুযোগ রয়েছে।’

তবে আলোচনার মোড় ঘোরে অন্যদিকে, যখন পরীমণি শেয়ার করেন তাদের পর্দার পেছনের কিছু মজার মুহূর্ত। হাস্যোজ্জ্বল পরী বলেন, ‘ভাইয়া (চঞ্চল চৌধুরী) পাশে থাকলে কী বলবো বুঝে পাই না।’

‘আজ লিফটে করে আসার সময় হাসাহাসি করতে করতে ভাইয়াকে বলছিলাম- ভাইয়া, একটা যুগ পার হয়ে গেল, আমাদের যখন একসঙ্গে কাজ হচ্ছে তখন আমরা বুড়ো হয়ে গেছি।’ পরীর এমন খুনসুটির জবাবে চঞ্চল চৌধুরী মজা করে নিজেকেই ‘বুড়ো’ হিসেবে দাবি করেন।

পরীমণির কথায়, ‘টিনএজ সময়টা তো আমরা সবাই পেছনে ফেলে এসেছি। মনের ভেতরে হয়তো এখনও টিনএজ ভাবটা আছে, কিন্তু বয়স তো আর থেমে থাকে না। হয়তো এই সময়টাতেই আমাদের একসঙ্গে কাজ হওয়ার কথা ছিল। আমি চাই আমাদের এই কাজটি অনেক ভালো হোক এবং দর্শক পছন্দ করুক।’

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!