1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পরিবারতন্ত্র ভেঙে সাধারণ মানুষের বাংলাদেশ গড়তে হবে : আসিফ মাহমুদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

পরিবারতন্ত্র ভেঙে সাধারণ মানুষের বাংলাদেশ গড়তে হবে : আসিফ মাহমুদ

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, দেশে দীর্ঘদিন ধরে পরিবারতন্ত্রের রাজনীতি চলছে। কমিশনারের ছেলে কমিশনার, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, এমপি ও মন্ত্রীর ছেলে এমপি-মন্ত্রী হচ্ছে। এভাবে আর কত দিন চলবে, এমন প্রশ্নও তোলেন তিনি।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে একজন কৃষকের ছেলে, একজন মুদি দোকানদারের ছেলে কিংবা একজন রিকশাচালকের ছেলেও এমপি হতে পারবে। সেই বাংলাদেশ গড়তে হলে পরিবারতন্ত্র ভাঙতে হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের ফুলবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এবং এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, পরিবারতন্ত্র ভাঙতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের এক নম্বর আসনে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। শাপলা কলিতে ভোট দিলে পঞ্চগড়ে আর কেউ চাঁদাবাজি করতে পারবে না বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, শাপলা কলিতে ভোট দিলে চাকরির জন্য আর ঘুষ দিতে হবে না, মামা-দাদার পরিচয় লাগবে না। প্রত্যেক ঘরে অন্তত একজনের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি চিকিৎসার জন্য দূরে যেতে গিয়ে আর কেউ যেন জীবন না হারায়, সেই ব্যবস্থাও করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

আগামী বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ— এমন প্রত্যাশা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, বিগত তিনটি নির্বাচনে অনেকেই সুষ্ঠুভাবে ভোট দিতে পারেননি। কেউ কেন্দ্রে গিয়ে দেখেছেন তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে, আবার কেউ ঝামেলার কারণে ভোট না দিয়েই ফিরেছেন।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, এবার শুধু ভোট দিতে চাইলেই হবে না। ফজরের নামাজের পর কেন্দ্রগুলোতে উপস্থিত থেকে নিজের ভোট নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিবেশীদের ভোট নিশ্চিত করেও ঘরে ফিরতে হবে।

একদিনের পরিশ্রম পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে— এ কথা মনে রাখার আহ্বান জানান এনসিপির এই নেতা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!