1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পরিবহন ব্যবস্থা এখনো অনেকটা অগোছালো : ডিটিসিএ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

পরিবহন ব্যবস্থা এখনো অনেকটা অগোছালো : ডিটিসিএ

প্রতিনিধি

আমাদের পরিবহন ব্যবস্থা এখনো অনেকটা অগোছালো অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার। রোববার (৩০ নভেম্বর) বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইন্সটিটিউটে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেশন প্রাপ্তির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদবোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের পরিবহন খাত এখনো অনেকটা অগোছালো অবস্থায় আছে। এর মধ্যে ফিজিক্যাল সেইফটি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, অর্থাৎ আপনার (চালক) হাতে যাতে কেউ মারা না যায়।কারন জীবন অনেক গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, কেউ নিশ্চয়ই কাউকে ইচ্ছে করে মেরে ফেলেন না। কিন্তু যার ক্ষতি হয় সে বুঝতে পারে। ম্যাজিস্ট্রেসি সময়কালীন একবার একজন ড্রাইভারের সাথে কথা হলো। কখনো দুর্ঘটনা ঘটিয়েছেন কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘৭ জনকে মেরে ফেলছি’। কিন্তু এমন তো হওয়া যাবে না। দুর্ঘটনা কেউ ইচ্ছে করে ঘটায় না, কিন্তু ঘটলে তার জন্য অনুশোচনা থাকতে হবে। সুতরাং আপনি যদি সঠিক ঘুম, বিশ্রাম, শৃঙ্খলাপূর্ণ একটি জীবন পরিচালনা করেন, তাহলে দুর্ঘটনা ঘটার পরিমাণ অনেক কমে যাবে। এক্ষেত্রে মালিকদেরও সচেতন হতে হবে।

প্রশিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশিক্ষণার্থীদের একটা জিনিস শেখানোর মাধ্যমে ড্রাইভিংয়ের চরিত্র পরিবর্তন করা সম্ভব। সেটা হলো, নারীদের প্রতি সম্মান প্রদর্শন করা। আশা করছি, এই ব্যাপারটা আপনারা শেখাবেন। আপনার ড্রাইভার গাড়িতে থাকা অবস্থায় যাতে কোনো নারীর সম্মানহানি না ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিআরটিএ পরিচালক (প্রশাসন) নাজনীন হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব মো. আবদুস সোবহান, বিআরটিএর ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক শফিকুজ্জামান ভূঞা, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!