1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ রাষ্ট্রপতির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ রাষ্ট্রপতির

প্রতিনিধি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ দিয়েছেন।
তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা বাড়ানোরও তাগিদ দেন যাতে শিক্ষার্থীদের ডিগ্রী অর্জনের সাথেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
আচার্য মোঃ সাহাবুদ্দিনের সাথে আজ বঙ্গভবনে পৃথকভাবে দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন। 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর দে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের (ব্রাকইউ) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ মাহফুজুল আজিজ দুপুরে আলাদাভাবে রাষ্ট্রপতির সাথে  সাক্ষাৎ করেন ।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে  জানান, সাক্ষাৎকালে উপাচার্যগণ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক  একাডেমিক ও উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপ্রধান জাককানইবির উপাচার্যের সাথে বৈঠককালে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ দেন। 
রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মান সম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।
এর আগে ব্র্যাকইউ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের সাক্ষাৎকালে তিনি কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন, যাতে শিক্ষার্থীরা ডিগ্রী অর্জনের সাথে সাথে  কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।
বিশ্ববিদ্যালয়ের আচার্য সাহাবুদ্দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবনী কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন “এই উদ্ভাবনগুলো যেন দেশের জন্য টেকসই হয়, সেদিকে খেয়াল রাখতে হবে”। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!