1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পরিপত্রের নির্দেশের পরও দেরিতে অফিসে শেরপুর সদরের এসিল্যান্ড - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পরিপত্রের নির্দেশের পরও দেরিতে অফিসে শেরপুর সদরের এসিল্যান্ড

প্রতিনিধি

শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতির নির্ধারিত সময়ের পরে অফিসে আসা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও বুধবার (১১ মার্চ) সকাল ৯টা ৪৮ মিনিটে তাকে শেরপুর সদর উপজেলা ভূমি অফিসে আসতে দেখা যায়।

বুধবার সকাল ৯টা থেকে শেরপুর সদর উপজেলা ভূমি অফিসে অবস্থান নেন ঢাকা পোস্টের শেরপুর প্রতিনিধি। এ সময় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ের মধ্যেই অফিসে উপস্থিত থাকলেও সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি সকাল ৯টা ৪৮ মিনিটে অফিসে আসেন।

তিনি নির্ধারিত সময়ে অফিসে না আসার বিষয়ে জানতে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হককে সকাল ৯টা ২১ মিনিটে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কে জানতে চাইলে ভূমি অফিসের কয়েকজন কর্মচারী জানান, স্যার সরকারি কাজে বাইরে আছেন।

পরে সকাল ৯টা ৪৮ মিনিটে অফিসে এসে সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি জানান, তিনি সরকারি একটি কাজে তদন্তে গিয়েছিলেন। এ বিষয়ে তিনি বলেন, আমি সরকারি একটি কাজে তদন্তে ছিলাম। একটি সিআর আমলি মামলার তদন্তে সদর উপজেলার মুচারের চর এলাকায় গিয়েছিলাম। আমি আরও আগে বের হয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি দেরি হয়ে গেছে।

উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ২ মার্চ সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই পরিপত্রে সরকারি অফিসগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!