1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পরিচালক বেলা তার মারা গেছেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পরিচালক বেলা তার মারা গেছেন

প্রতিনিধি

পরিচালক বেলা তার মারা গেছেন
মারা গেছেন হাঙ্গেরির কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক বেলা তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি (ইএফএ) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই বিশ্ববরেণ্য পরিচালক।ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি তাদের শোকবার্তায় জানিয়েছে, ‘আমরা এক অসাধারণ পরিচালককে হারালাম, যার জোরালো রাজনৈতিক কণ্ঠস্বর আমাদের প্রতিনিয়ত ভাবিয়েছে। তিনি শুধু তার সহকর্মীদের কাছেই পরম শ্রদ্ধেয় ছিলেন না, বরং বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের কাছেও ছিলেন অত্যন্ত সমাদৃত।’

১৯৫৫ সালে হাঙ্গেরির পেচ শহরে জন্ম নেওয়া এই নির্মাতা মাত্র ১৬ বছর বয়সে চলচ্চিত্র নির্মাণের জগতে পা রাখেন। বাবার দেওয়া একটি সাধারণ ক্যামেরা দিয়ে অপেশাদারভাবে কাজ শুরু করলেও দ্রুতই নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। হাঙ্গেরির বিখ্যাত ‘বেলা বালাজ স্টুডিও’ থেকে তার হাতেখড়ি এবং ১৯৭৭ সালে মুক্তি পায় তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্যামিলি নেস্ট’।

বেলা তার বিশ্ব চলচ্চিত্রে পরিচিত ছিলেন ‘স্লো সিনেমা’ আন্দোলনের পথিকৃৎ হিসেবে। তার ছবির প্রধান বৈশিষ্ট্য ছিল সাদাকালো ফ্রেম, দীর্ঘ শট, হিমবাহের মতো মন্থর গতি আর স্বল্প সংলাপ। ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত তার ‘ড্যামনেশন’ ছবিটি বিশ্বব্যাপী প্রশংসা কুড়ায়। তবে ১৯৯৪ সালে সাত ঘণ্টার মহাকাব্যিক চলচ্চিত্র ‘সেট্যানট্যাঙ্গো’ নির্মাণ করে তিনি পুরো সিনেমা বিশ্বকে তাক লাগিয়ে দেন।

৪৪০ মিনিটের এই ছবিটি আজও বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত হয়। ২০১১ সালে ‘দ্য তুরিন হর্স’ নির্মাণের পর আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র পরিচালনা থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে এরপরও নিভৃতে কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ এবং নবীন নির্মাতাদের প্রশিক্ষণের মাধ্যমে চলচ্চিত্রের সাথেই যুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!