1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পয়লা বৈশাখে চট্টগ্রামে ট্রাফিক নিয়ন্ত্রণ: ডিসি হিল ও সিআরবি এলাকায় সিএমপির বিশেষ নির্দেশনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পয়লা বৈশাখে চট্টগ্রামে ট্রাফিক নিয়ন্ত্রণ: ডিসি হিল ও সিআরবি এলাকায় সিএমপির বিশেষ নির্দেশনা

প্রতিনিধি

পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ মহানগরীর গুরুত্বপূর্ণ দুই সাংস্কৃতিক কেন্দ্র ডিসি হিল ও সিআরবি এলাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে।

আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। বৈশাখী অনুষ্ঠান নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে ডিসি হিল (নজরুল স্কয়ার) এবং সিআরবি শিরিষতলা কেন্দ্রিক বিভিন্ন সড়কে রোড ব্লক ও ডাইভারশন দেওয়া হবে।

পুলিশ জানায়, ডিসি হিল এলাকায় লাভ লেইন (নুর আহম্মেদ সড়কের মাথা), চেরাগী পাহাড়, এনায়েত বাজার মোড় এবং বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ফলে এসব সড়কে সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে।

একইভাবে সিআরবি শিরিষতলা এলাকায় আটমার্সিং, ফ্রোন্সিস রোড, কাঠের বাংলো ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ে রোড ব্লক স্থাপন করা হবে। এসব পয়েন্ট থেকে সিআরবি অভিমুখে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিপুল জনসমাগমের কারণে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় চালক ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর পয়লা বৈশাখ উপলক্ষে চট্টগ্রামের ডিসি হিল ও সিআরবি এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!