1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ১ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ১

প্রতিনিধি

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ১
পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কার ঘটনায় তোফায়েল মিয়া (২৭) নামের বাসের এক সহকারী নিহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ২৯ নম্বর পিলার বরাবর এ ঘটনা ঘটে।

নিহত মো. তোফায়েল মিয়া মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি বর্তমানে শরীয়তপুরের জাজিরা উপজেলার ফকির মাহমুদ আকন কান্দি এলাকায় ভাড়া থাকেন।

সেতু কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহন নামের একটি বাস পদ্মা সেতুর ২৯ নম্বর পিলার এলাকায় হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। এ সময় পেছনে থাকা ঢাকা থেকে ভাঙ্গাগামী বসুমতী পরিবহন নামের একটি বাস সজোরে সামনের বাসটির পেছনে ধাক্কা দেয়। এতে বসুমতি পরিবহনে থাকা হেলপার মো. তোফায়েল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে সেতু কর্তৃপক্ষের লোকজন এসে আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। বিষয়টি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে সেতু কর্তৃপক্ষের রেকারে করে দুর্ঘটনা কবলিত বাস দুটি আলাদা লেনে সরিয়ে নেওয়া হয়।

বিষয়টি নিয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয়  বলেন, পদ্মা স্পেশাল নামের পরিবহনটি চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে পড়লে পেছন থেকে বসুমতী পরিবহন নামের একটি বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যান। আমরা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। দুর্ঘটনাকবলিত বাস দুটিকে রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়ায় যানজট তৈরি হয়নি। আমরা সব সময় গাড়িচালকদের সতর্ক করি, যাতে তারা পদ্মা সেতুর উপর না দাঁড়ায়।

এ ব্যাপারে পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশের উপপরিদর্শক কবির হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠাই। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!