1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পদত্যাগী নেতাদের পত্র এখনও গ্রহণ করিনি, আলোচনা চলছে : আখতার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পদত্যাগী নেতাদের পত্র এখনও গ্রহণ করিনি, আলোচনা চলছে : আখতার

প্রতিনিধি

পদত্যাগী নেতাদের পত্র এখনও গ্রহণ করিনি, আলোচনা চলছে : আখতার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দল থেকে যারা পদত্যাগ করেছেন, তাদের সঙ্গে আলোচনা চলছে এবং তাদের পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি।

গতকাল রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, যারা পদত্যাগ করেছেন, তাদের পদত্যাগের বিষয়টি আমাদের আহত করেছে। তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন, কিন্তু আমরা তা এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করিনি। তাদের সঙ্গে আলোচনা চলছে।

জাতীয় নির্বাচনের আসন বিন্যাস নিয়ে তিনি বলেন, আসন বিন্যাসের বিষয়ে আমাদের মধ্যে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের আহ্বায়ক আগেই জানিয়েছেন, ‘এটি আদর্শিক জোট নয়, নির্বাচনী সমঝোতা।’

আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে অংশগ্রহণের সুযোগ না দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া মানে স্বৈরাচারকে পুনর্বাসনের জন্য সুযোগ করে দেওয়া।

তিনি বলেন, জাতীয় পার্টি কর্তৃত্ববাদ সৃষ্টি করেছে এবং সেটিকে বৈধতা দিয়েছে। তাদের সহায়তায় আওয়ামী লীগ বাংলাদেশে হাজার হাজার মানুষ হত্যা করেছে। জাতীয় পার্টি গণহত্যার সহযোগী হিসেবে কাজ করেছে। এমন একটি দলকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!