1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ১১২ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার, আটক ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ১১২ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার, আটক ২

প্রতিনিধি

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা, নগদ অর্থ ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (৩০ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে পতেঙ্গা থানার চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযানের সময় একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হলে সেখান থেকে ১১২ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধার করা বিয়ারের বাজারমূল্য প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

অভিযান চলাকালে বিয়ার পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬ হাজার ২০ টাকা নগদ অর্থ এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা বিদেশি বিয়ার, জব্দকৃত আলামত এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশে মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!