1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পড়তে বেরিয়ে নিখোঁজ, ৫ দিন পর মিলল হাত-পা বাঁধা মরদেহ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পড়তে বেরিয়ে নিখোঁজ, ৫ দিন পর মিলল হাত-পা বাঁধা মরদেহ

প্রতিনিধি

পড়তে বেরিয়ে নিখোঁজ, ৫ দিন পর মিলল হাত-পা বাঁধা মরদেহ
পাবনার ফরিদপুরে নিখোঁজের পাঁচ দিন পর বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা স্কুলছাত্রী সুরাইয়া খাতুনের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার জন্তিহার ও পার্শ্ববর্তী বিল নলুয়া গ্রাম সংলগ্ন বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সুরাইয়া ফরিদপুরের উপজেলার জন্তিহার গ্রামের স্বপন খানের মেয়ে। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

‎জানা গেছে, সুরাইয়া গত ১৩ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় সুরাইয়ার দাদা আব্দুল জব্বার খান গত ১৬ জানুয়ারি ফরিদপুর থানায় জিডি করেন। এরপর আজ রোববার সকালে এলাকাবাসী জন্তিহার ও পার্শ্ববর্তী বিল নলুয়া গ্রাম সংলগ্ন বিলের মধ্যে তার মরদেহ ভাসতে দেখে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আকঞ্জী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজের পর পরিবার থানায় জিডি করলে পুলিশ কাজ শুরু করে। আজ সকালে হাত-পা বাধা অবস্থায় ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!