ইপেপার / প্রিন্ট
চট্টগ্রামের পটিয়া থানার পুলিশের অভিযানে ১১ বছর বয়সী ৫ ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে যৌন
নিপীড়নে অভিযোগে শরিফুল ইসলাম (আইয়ুব) নামে এক যুবককে গ্রেপ্তার করছেন পুলিশ।
পুলিশ সূত্র জানায়, স্হানীয় সুত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে (২৪ মে) রবিবার ৯ টার দিকে ৮ নং কাশিয়াইশ ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড বুধপুরা মাইজপাড়া হাজী জসিমের বাড়ীর পাকা রাস্তার এলাকা থেকে শরিফুল ইসলাম প্রঃ আইয়ুব নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী হলেন মো.শরিফুল ইসলাম (আইয়ুব-৩৫) পটিয়া থানাধীন সাইদর গ্রামের কবির মাঝির বাড়ীর মো.জহিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা যায়, গত রবিবার সকালে স্কুলছাত্রীকে রাস্তায় একা পেয়ে অভিযুক্ত শরিফুল ইসলাম ১১ বছর বয়সী ৫ ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নে সময়ে স্হানীয় এলাকায় লোকজনরা বিষয়টি দেখতে
পেয়ে তাৎক্ষাণিক পুলিশক জানায়।
এবং পরবর্তীতপ পুলিশের একটি টীম এসআই (নিঃ) মোশারফ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে গত রবিবার (২৪ মে) সকালে অভিযুক্ত যুবককে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া এ ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সনের ১০ ধারায় একটি মামলা দায়ের করেছেন যার মামলা নং-৩৮,(২৪ মে)।তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের জেল হাজতে হস্তান্তর করা হয়েছে।