1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পঞ্চগড় পৌরসভায় অতিরিক্ত দামে সোলার স্ট্রিট লাইট ক্রয়, দুদকের অভিযান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

পঞ্চগড় পৌরসভায় অতিরিক্ত দামে সোলার স্ট্রিট লাইট ক্রয়, দুদকের অভিযান

প্রতিনিধি

পঞ্চগড় পৌরসভায় অতিরিক্ত দামে সোলার স্ট্রিট লাইট ক্রয়, দুদকের অভিযান
পঞ্চগড় পৌরসভায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বাস্তবায়িত সোলার স্ট্রিট লাইট স্থাপন প্রকল্পে বাজার মূল্যের তুলনায় কয়েকগুণ বেশি দামে সরঞ্জাম ক্রয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয় পঞ্চগড় পৌরসভায় এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী।

এনফোর্সমেন্ট টিম পৌরসভার প্রশাসক, নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রকল্পের বিভিন্ন ডকুমেন্টস পর্যালোচনা করেন।

দুদক সূত্রে জানা যায়, প্রায় ৯৯ লাখ ৮৬ হাজার ৩২৪ টাকা ব্যয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মোট ৭৫টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। প্রাথমিকভাবে পর্যালোচিত রেকর্ডপত্রে দেখা যায়, প্রতিটি সোলার স্ট্রিট লাইট স্থাপনে ব্যয় দেখানো হয়েছে এক লাখ ৩৩ হাজার ১৫০ টাকা। যা বাজারমূল্যের তুলনায় অতিরিক্ত বলে অভিযোগ রয়েছে।
অভিযানকালে দুদক টিম পৌরসভার চারটি ভিন্ন স্থান থেকে সোলার স্ট্রিট লাইট, সোলার প্যানেল ও ব্যাটারির মডেলের ছবি সংগ্রহ করে। এসময় স্থানীয় বাসিন্দারা কয়েকটি সোলার স্ট্রিট লাইট অকেজো অবস্থায় রয়েছে বলে জানান।

দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল স্ট্রিট লাইটগুলে বাজার মূল্যের তুলনায় কয়েকগুণ বেশি দামে ক্রয় করা হয়েছে। আমরা রেকর্ডপত্রসহ কোন কোম্পানির লাইটগুলো বাস্তবে লাগানো হয়েছে- সেগুলোরও তথ্য সংগ্রহ করেছি, পরবর্তীতে ফিল্ডেও ভিজিট করেছি। আমরা কোম্পানির সঙ্গেও কথা বলবো। আমরা সার্বিক তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে কমিশনে পাঠাবো এবং কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!