1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পঞ্চগড় থেকে ঢাকায় যাচ্ছেন পাঁচ হাজার বিএনপি নেতাকর্মী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পঞ্চগড় থেকে ঢাকায় যাচ্ছেন পাঁচ হাজার বিএনপি নেতাকর্মী

প্রতিনিধি

পঞ্চগড় থেকে ঢাকায় যাচ্ছেন পাঁচ হাজার বিএনপি নেতাকর্মী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উত্তরের জেলা পঞ্চগড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে পঞ্চগড় জেলা থেকে কমপক্ষে চার থেকে পাঁচ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।

জেলা সদরসহ তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে ঢাকায় যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। অনেক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে আগেভাগেই ঢাকার পথে রওনা হয়েছেন। কেউ কেউ ইতোমধ্যে ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা বিভিন্ন হোটেলে অবস্থান করছেন।

দলীয় সূত্র জানায়, জেলা বিএনপির উদ্যোগে পঞ্চগড় থেকে ঢাকাগামী ট্রেনের চারটি স্পেশাল বগি ভাড়া করা হয়েছে। পাশাপাশি পাঁচটি বড় বাস ও শতাধিক মাইক্রোবাসে করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। যাতায়াত নির্বিঘ্ন করতে পরিবহন ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু  বলেন, পঞ্চগড় জেলা থেকে কমপক্ষে চার থেকে পাঁচ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। যাওয়া-আসার জন্য পাঁচটি বড় বাস এবং ট্রেনের চারটি স্পেশাল বগি ভাড়া করা হয়েছে। শোভন ট্রেনের চারটি বগি আমরা সাত লাখ ৬০ হাজার টাকায় ভাড়া করেছি।

তিনি আরও বলেন, এর বাইরে শতাধিক মাইক্রোবাস যাবে। অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে আগেভাগেই ঢাকায় চলে গেছেন। যাদের ঢাকায় আত্মীয়স্বজন আছেন, তারা সেখানে অবস্থান করছেন, আবার কেউ হোটেলে উঠেছেন। মানুষের মধ্যে ঢাকায় যাওয়ার ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের এই ব্যাপক সাড়া বিএনপির সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন স্থানীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!