1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পঞ্চগড়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পঞ্চগড়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া

প্রতিনিধি

পঞ্চগড়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পঞ্চগড়ের বোদায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার বোদা সদর ইউনিয়নের ডকসাপাড়া এলাকায় এ আয়োজন করেন পঞ্চগড় জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক লাইলী বেগম।

মাহফিলে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও খতম করা হয়। পরে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর মান্নান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তফিজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

দোয়া মাহফিলের আয়োজনকারী লাইলী বেগম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা আমাদের সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে। তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যে ভূমিকা রেখেছেন, মানুষ আজও তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তার দ্রুত সুস্থতার জন্য আমি কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করেছি। এ আয়োজনে বিভিন্ন বয়সী মানুষ অংশ নিয়েছেন। সবাই আন্তরিকভাবে দোয়া করেছেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!