1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নোয়াখালী যাচ্ছেন তারেক রহমান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নোয়াখালী যাচ্ছেন তারেক রহমান

প্রতিনিধি

নোয়াখালী যাচ্ছেন তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি নোয়াখালীতে যাচ্ছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান।

তিনি ঢাকা পোস্টকে বলেন, আগামী ২৪ ও ২৫ জানুয়ারি তারেক রহমানের চট্টগ্রাম বিভাগ সফরের কর্মসূচি রয়েছে। ওই সফরের অংশ হিসেবে এক দিন তিনি নোয়াখালীতে আসবেন। প্রাথমিকভাবে ২৫ জানুয়ারি তার সফরের সম্ভাবনা বেশি।

তিনি জানান, এ উপলক্ষে নোয়াখালী ভুলু স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বিএনপির চেয়ারম্যানের নিরাপত্তা বাহিনী সিএসএফ মাঠ পরিদর্শন করেছে। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. শাহজাহান আরও বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে নোয়াখালীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সার্বিক আয়োজন এগিয়ে চলছে। নেতার বক্তব্য শোনার জন্য নোয়াখালীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ঢাকা পোস্টকে বলেন, আগামী ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এর আগের রাতে তারেক রহমান সিলেটে পৌঁছাবেন। পরদিন হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন।

তিনি আরও বলেন, দেশে ফেরার পর এটি হবে ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর। সিলেট থেকে তিনি কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর হয়ে ঢাকায় ফিরবেন। যেহেতু নোয়াখালী বিএনপির ঘাটি তাই লাখো মানুষ তার বক্তব্য শোনার জন্য সমবেত হবে বলে আমরা আশাবাদী।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য ওমর ফারুক টফি ঢাকা পোস্টকে বলেন, তারেক রহমানের নোয়াখালী আগমন নেতাকর্মীদের জন্য একটি ঐতিহাসিক ও অনুপ্রেরণামূলক ঘটনা। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি উপস্থিতি তৃণমূল পর্যায়ে নতুন গতি ও আত্মবিশ্বাস সৃষ্টি করবে।

জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ ঢাকা পোস্টকে বলেন, চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে ব্যাপক সাড়া পড়েছে। নেতাকর্মীরা ইতোমধ্যে স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতিতে নেমে পড়েছেন। এই মহাসমাবেশ নোয়াখালীর রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করবে বলে আমরা বিশ্বাস করি। জনসভায় সর্বোচ্চ লোকসমাগম নিশ্চিত করার পাশাপাশি আয়োজন সফল করতে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ, শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম ঢাকা পোস্টকে বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ২০০৩ সালের পর এই প্রথম নোয়াখালীতে এত বড় মহাসমাবেশে তিনি বক্তব্য দেবেন।

তিনি আরও বলেন, এই সফর নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। নেতার আগমন ঘিরে মাঠপর্যায়ে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!