1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

প্রতিনিধি

প্রধানমন্ত্রী Tarique Rahman-এর নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী Sardar Md. Sakhawat Hossain। পরিদর্শনে হাসপাতাল পরিচালনায় নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে ক্লোজড করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে পৌঁছে মন্ত্রী চিকিৎসকদের হাজিরা খাতা, ডিউটি রোস্টার এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বেশ কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তার অনুপস্থিতি এবং দেরিতে উপস্থিত হওয়ার তথ্য উঠে আসে।

মন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনরা তাকে ঘিরে হাসপাতালের নানা অনিয়ম, দালালচক্রের দৌরাত্ম্য, নিম্নমানের খাবার, অপরিচ্ছন্ন টয়লেট এবং কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ তুলে ধরেন। অনেকেই বিভিন্ন সেবা পেতে অনৈতিক আর্থিক লেনদেনের চাপের অভিযোগও করেন।

পরিদর্শনের সময় জরুরি বিভাগ, বহির্বিভাগ, প্যাথলজি ল্যাব, বিভিন্ন ওয়ার্ড এবং হাসপাতালের টয়লেট ঘুরে দেখেন মন্ত্রী। একই সঙ্গে নতুন ভবনের নির্মাণকাজের ধীরগতিতেও অসন্তোষ প্রকাশ করে দ্রুত কাজ সম্পন্নের নির্দেশ দেন।

পরিস্থিতি পর্যালোচনার পর নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনার হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে হাসপাতালের অস্থায়ী তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনগণের জন্য মানসম্মত ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!