1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নোয়াখালীর পুকুরে মিলল ২৬ কেজির দুই কোরাল মাছ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নোয়াখালীর পুকুরে মিলল ২৬ কেজির দুই কোরাল মাছ

প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে একটি পুকুর থেকে প্রায় ২৬ কেজি ওজনের দুটি কোরাল মাছ ধরা পড়েছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে হাফেজ নুর আলমের বাড়ির পুকুরে জাল ফেললে বিশাল আকৃতির মাছ দুটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরে অন্যান্য মাছের সঙ্গে দীর্ঘদিন ধরে কোরাল মাছ দুটি বেড়ে উঠছিল। জাল তোলার সময় হঠাৎ বড় আকারের মাছ দুটি ধরা পড়লে উপস্থিত সবাই অবাক হয়ে যান।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শরিফ উদ্দিন শিশির বলেন, এত বড় কোরাল মাছ পুকুরে পাওয়া সত্যিই বিরল ঘটনা। আমরা নিজেরাও দেখে অবাক হয়েছি।

পুকুরের মালিক ইমরান হোসাইন রাফিদ বলেন, আমরা নিয়মিত মাছ চাষ করি। তবে পুকুরে এত বড় কোরাল আছে তা আগে বুঝতে পারিনি। আজ জাল তোলার সময় ধরা পড়ে। ঈদে বাড়িতে মেহমান আছে মাছগুলো তাদের নিয়ে খাব।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়েজুর রহমান বলেন, খবর পেয়েছি পুকুরে বড় আকারের কোরাল মাছ ধরা পড়েছে। বর্তমানে উপকূলীয় অঞ্চলে পুকুর ও ঘেরে কোরাল মাছ চাষের প্রবণতা বাড়ছে। অনেকেই কার্পজাতীয় মাছের সঙ্গে কোরাল চাষ করছেন এবং এতে লাভবান হচ্ছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!