1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নোয়াখালীতে পর্যটন কেন্দ্র দখলের চেষ্টা, আটক ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নোয়াখালীতে পর্যটন কেন্দ্র দখলের চেষ্টা, আটক ২

প্রতিনিধি

নোয়াখালীতে পর্যটন কেন্দ্র দখলের চেষ্টা, আটক ২
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রহমত বাজার পর্যটন কেন্দ্র দখলের চেষ্টাকারী ভূমিদস্যু ও ভূমিহীনদের ছত্রভঙ্গ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযানে ইউএনওর সঙ্গে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র নিজেদেরকে প্রভাবশালী পরিচয় দিয়ে ৪ থেকে ৫ হাজার টাকার বিনিময়ে রহমত বাজার পর্যটন কেন্দ্র এবং এর পাশের জেগে ওঠা নতুন চর ভূমিহীনদের মধ্যে বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেয়। এ খবরে বিকেলে সেখানে জনসমাগম হয়। তবে জমি বুঝিয়ে দিতে ব্যর্থ হওয়ায় উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। ইউএনও ও পুলিশের উপস্থিতি টের পেয়ে কথিত প্রভাবশালী পরিচয় দেওয়া ভূমিদস্যুরা ট্রলারযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় পুলিশ দুইজনকে আটক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা  বলেন, পর্যটন কেন্দ্রটি সরকারি জায়গা। একটি চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম  বলেন, পর্যটন কেন্দ্র দখলের চেষ্টার খবর পেয়ে আমরা ইউএনও স্যারের সঙ্গে ঘটনাস্থলে যাই। অভিযানের সময় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, রহমত বাজার পর্যটন কেন্দ্র ও আশপাশের চর সম্পূর্ণ সরকারি সম্পত্তি। কেউ জোরপূর্বক দখল বা বাণিজ্যের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!