ইপেপার / প্রিন্ট
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে “ জো- আশ্রয়ণ প্রকল্পে ”নোয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহাজাহান এমপির পক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার আশ্রয়ণ প্রকল্পে মহিলা সমাবেশে চর ওয়াপদা ইউনিয়ন যুবদলের আহবায়ক জাকের হোসেন সৈকতের সঞ্চালনায় ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর হোসেন দুখু,সাবেক উপজেলা বিএনপির সহ- সভাপতি আলহাজ্ব বশির আহমেদ,সাবেক চর ওয়াপদা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আবুল খায়ের মেম্বার, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আকবর হোসেন,সুবর্ণচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরেজ খান নীল, চর ওয়াপদা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক জাকের হোসেন,মটর চালক দলের আহবায়ক ইউসুফ মিয়া সহ আরো অনেকে।
উক্ত মহিলা সমাবেশটি সফল করতে বিশেষ ভূমিকা পালন করেন অত্র ওয়ার্ডের আকবর হোসেন, ইউনুস, মাইন উদ্দীন, মোস্তাফা দিদার,মোঃ আলম, ইউসুফ, জয়নাল, তারেক ও কামরুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।