1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নোয়াখালীতে দুই দিনে আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নোয়াখালীতে দুই দিনে আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিনিধি

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুই দিনে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সোনাইমুড়ী থানার দুইজন, সেনবাগ থানার একজন, বেগমগঞ্জ মডেল থানার তিনজন, সুধারাম মডেল থানার দুইজন, কবিরহাট থানার দুইজন, কোম্পানীগঞ্জ থানার দুইজন, চরজব্বর থানার দুইজন ও হাতিয়া থানার দুইজন

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি উপজেলায় কঠোর নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এসব অভিযান দেশের বিভিন্ন জেলায় চলমান ‘ডেভিল হান্ট অপারেশন—ফেজ-২’-এর অংশ। শনিবার (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, ডেভিল হান্ট অপারেশন—ফেজ-২’-এর অংশ হিসেবে সেনবাগ থানা এলাকায় গত ৪৮ ঘণ্টায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অর্জুনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন পাটোয়ারী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. বারী বলেন, গত ৪৮ ঘণ্টায় আমরা আওয়ামী লীগের সক্রিয় তিন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছি। এ ছাড়া, বিভিন্ন মামলায় আটজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম  বলেন, গত ৪৮ ঘণ্টায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আওয়ামী লীগের সক্রিয় কর্মী-সমর্থক। এর আগেও দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

চরজব্বর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান  বলেন, ডেভিল হান্ট অপারেশন—ফেজ-২’-এর অংশ হিসেবে হাতিয়া থানা এলাকায় গত ৪৮ ঘণ্টায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিদিনই এমন অভিযান পরিচালিত হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!