1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নেপালকে হারালেই সুপার এইটের টিকিট পাবে টাইগাররা। - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নেপালকে হারালেই সুপার এইটের টিকিট পাবে টাইগাররা।

প্রতিনিধি

৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারালেই সুপার এইটের টিকিট পাবে টাইগাররা। এমনকি হারলেও সম্ভাবনা থাকবে। তখন নেট রানরেট ও নেদারল্যান্ডসের দিকে তাকিয়ে থাকতে হবে।

এবারের আসরে মোট ২০টি দল অংশ গ্রহণ করেছে। চারটি গ্রুপে ভাগ হয়ে খেলছে তারা। প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে মোট ৮টি দল খেলবে সুপার এইটে। পরের পর্বের জন্য র‍্যাংকিংয়ের ভিত্তিতে আসর শুরুর আগেই প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল বাছাই করে নাম (যেমন এ-১, এ-২) দিয়ে রেখেছিল আইসিসি।

ডি গ্রুপ থেকে ডি-১ নামে ছিল দক্ষিণ আফ্রিকা, আর ডি-২ নামে ছিল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই সুপার এইটে কোয়ালিফাই করায় ডি-১ হিসেবে খেলবে তারা। অন্যদিকে শ্রীলঙ্কা যেহেতু আসর থেকে ছিটকে গেছে তাই এই গ্রুপ থেকে বাকি যে দল কোয়ালিফাই করবে তাদের নাম হবে ডি-২। অর্থ্যাৎ যত পয়েন্ট নিয়েই সুপার এইটে কোয়ালিফাই করুক বাংলাদেশ তারা ডি-২ হিসেবেই পরের পর্বে যাবে।

সুপার এইটের ৮ দলকে আবার দুই গ্রুপে ভাগ করা হয়েছে। সেখানে প্রথম গ্রুপে আছে এ-১, বি-২, সি-১, ডি-২। অর্থ্যাৎ এখানে গ্রুপ-১ এ থাকবে বাংলাদেশ। যেখানে এ-১ হিসেবে আছে ভারত, বি-২ হিসেবে আছে অস্ট্রেলিয়া ও সি-১ হিসেবে খেলবে আফগানিস্তান।

সুপার এইটে গ্রুপের প্রত্যেক দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো। তাই কোয়ালিফাই করতে পারলে পরের পর্বে প্রতিপক্ষ হিসেবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে পাবে বাংলাদেশ। সেখানে এই তিন দলের মধ্যে অন্তত দুই দেশকে হারালেও সেমিতে যাওয়ার বড় সম্ভাবনা থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!