1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নেপলসে চেলসি সমর্থকদের সতর্ক থাকার আহ্বান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নেপলসে চেলসি সমর্থকদের সতর্ক থাকার আহ্বান

প্রতিনিধি

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে নেপলসে চেলসি সমর্থকদের জন্য সতর্কবার্তা জারি করেছে ক্লাব কর্তৃপক্ষ। ইতালির এই শহরে এক ঘটনায় দুই চেলসি সমর্থক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সবাইকে চরম সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

চেলসির এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় নেপলসে ঘটে যাওয়া একটি ঘটনার বিষয়ে ক্লাব অবগত। আহত দুই সমর্থকের আঘাত গুরুতর নয়, তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শহরে অবস্থানরত সব সমর্থককে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আহত সমর্থকদের ছুরিকাঘাত করা হয়েছে এমন দাবি উঠলেও, আঘাতের সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি দেখতে প্রায় ২ হাজার ৫০০ চেলসি সমর্থক নেপলসে উপস্থিত থাকবেন। নিরাপত্তার স্বার্থে তাদের নির্দিষ্ট জায়গায় জড়ো হয়ে পুলিশি প্রহরায় শাটল বাসে স্টেডিয়ামে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ভ্রমণসংক্রান্ত পরামর্শে চেলসি জানায়, উয়েফা প্রতিযোগিতার সময় নেপলসে অতিথি দলের সমর্থকদের ওপর হামলার ঘটনা অতীতেও ঘটেছে। সে কারণে সমর্থকদের শহরে একা চলাফেরা না করা, ক্লাবের রং বা প্রতীক প্রকাশ না করারও অনুরোধ করা হয়েছে।

ডিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে নাপোলির বিপক্ষে এই ম্যাচে জয় পেলে চেলসি সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে। অন্যদিকে, গত মৌসুমের সিরি আ চ্যাম্পিয়ন নাপোলির জন্যও ম্যাচটি বাঁচা–মরার, টিকে থাকতে তাদেরও জয় দরকার।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!