1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নেটফ্লিক্সে ট্রাম্পের বিশাল বিনিয়োগ, কারণ কী? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

নেটফ্লিক্সে ট্রাম্পের বিশাল বিনিয়োগ, কারণ কী?

প্রতিনিধি

নেটফ্লিক্সে ট্রাম্পের বিশাল বিনিয়োগ, কারণ কী?
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এবার হলিউড ও ওটিটি প্ল্যাটফর্মের দুনিয়াতেও নিজের প্রভাব বিস্তার করতে চাইছেন? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিনোদন অঙ্গনে। কিছু দিন আগেই নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির মধ্যে একটি বিশাল চুক্তি হয়; আর সেখানেই এবার নজর পড়ল ট্রাম্পের! প্রতিষ্ঠান দুটির বিপুল পরিমাণ বন্ড বা ঋণপত্র কিনেছেন ট্রাম্প।

বিনোদনভিত্তিক সংবাদ মাধ্যম হলিউড রিপোর্টারের খবরে বলা হয়েছে, সম্প্রতি হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি আর্থিক বিবরণী প্রকাশিত হয়। তা থেকে জানা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প ওই কোম্পানি দুটির প্রত্যেকটি থেকে অন্তত ৫ লাখ ডলার মূল্যের মোট ১০ লাখ ডলারের ঋণপত্র (বন্ড) কিনেছেন। তবে লক্ষণীয় বিষয় হলো, ওয়ার্নার ব্রাদার্সকে অধিগ্রহণে নেটফ্লিক্সের ৮ হাজার ৩০০ কোটি ডলারের সেই ঐতিহাসিক চুক্তির ঘোষণার মাত্র কয়েক দিনের মাথাতেই এই বিনিয়োগ সেরে নিলেন ট্রাম্প।

আর্থিক বিবরণী অনুযায়ী, ট্রাম্প দুই দফায় নেটফ্লিক্সের বন্ডগুলো কিনেছেন। এর মধ্যে গত ১২ ডিসেম্বর প্রথম দফায় ২ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ ডলার সমমূল্যের এবং ১৬ ডিসেম্বর দ্বিতীয় দফায় সমপরিমাণ মূল্যের বন্ড কেনা হয়েছে। নেটফ্লিক্সের এই বন্ডগুলোর মেয়াদ ২০২৯ সালের নভেম্বরে শেষ হবে।

বিবরণীতে আরও দেখা যায়, ট্রাম্প ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সহযোগী প্রতিষ্ঠান ‘ডিসকভারি কমিউনিকেশনস এলএলসি’-র ইস্যু করা বন্ডও কিনেছেন। নেটফ্লিক্সের মতোই গত ১২ ডিসেম্বর প্রথম দফায় ২ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ ডলার এবং ১৬ ডিসেম্বর দ্বিতীয় দফায় একই পরিমাণ মূল্যের বন্ড কেনেন তিনি। ওয়ার্নার ব্রাদার্সের এই বন্ডগুলোর মেয়াদ ২০৩০ সালে শেষ হওয়ার কথা রয়েছে।

হোয়াইট হাউস বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে নেটফ্লিক্স বা ওয়ার্নার ব্রাদার্সের মতো কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের বন্ড কেনার সিদ্ধান্ত নেননি। এর পেছনে কাজ করেছে একটি স্বয়ংক্রিয় বিনিয়োগ প্রক্রিয়া; যেটি প্রতিষ্ঠিত সূচকের অনুকরণে গড়া। এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্প বা তার পরিবারের এ বিষয়ে নির্দেশনা দেওয়া, প্রভাব খাটানো বা মতামত দেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত স্বাধীন ব্যবস্থাপকদের মাধ্যমে নেওয়া হয়।

নথিতে দেখা গেছে, ট্রাম্প শুধু নেটফ্লিক্স বা ওয়ার্নার ব্রাদার্সেই বিনিয়োগ করেননি। ডিসেম্বরে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরের প্রচুর মিউনিসিপ্যাল বন্ড (সরকারি বন্ড) কিনেছেন। এর পাশাপাশি জেনারেল মোটরস, বোয়িং, মেসিস এবং ভিক্টোরিয়াস সিক্রেটের মতো বড় বড় আমেরিকান কোম্পানির বন্ডও তার তালিকায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!