1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নেছারাবাদে দুই নারীকে অমানুষিক নির্যাতন চার জনের বিরুদ্ধে থানায় মামলা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নেছারাবাদে দুই নারীকে অমানুষিক নির্যাতন চার জনের বিরুদ্ধে থানায় মামলা

আবু ইউসুফ নেছারাবাদ :

পিরোজপুরের নেছারাবাদে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আকলিমা(৫০) ও তাসলিমা (৬০) নামে দুই নারীর হাত বেধে অমানুষিক নির্যাতন কর হয়, পিরোজপুর-২ আসনের সাবেক সংদস্য অধ্যক্ষ শাহ আলম স্যারের ভাইজি জামাই মো: নজরুল সহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

গত ২২ ডিসেম্বর ভুক্তভোগী দুই নারীর মধ্য আকলিমা বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেছেন। মামলার বাকি তিন আসামীরা হলেন, প্রধান আসামী নজরুলের বোন মোসাৎ: বতুল, মোসাৎ ইসরাত জাহান এবং ভাগনি মিরা। মামলার পর থেকে আসামীরা গাঢাকা দিয়েছেন।

পুলিশ বলছেন, নজরুলের সাথে এলাকায় অনেকের জমি নিয়ে বিরোধ রয়েছে।
গত ১৮ ডিসেম্বর উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবি ২নং ওয়ার্ডে নজরুল ভুক্তভোগীদের জমির গাছ কেটে নিচ্ছিল।

খবর পেয়ে আকলিমা এবং তাসলিমা বাধা দিলে নজরুল তার দুই বোন এবং ভাগনিকে নিয়ে তাদের উপর প্রকাশ্য হামলা চালায়। এসময় নজরুল আকলিমার দুই হাত বেধে গাছের সাথে বেধে মারতে থাকে।

আকলিমার সাথে থাকা অপর বোন তাসলিমা এগিয়ে এলে তাকে নজরুল সহ মামলার বাকি তিন আসামীরা মারতে মারতে তার পরনের জামা খুলে ফেলে।
ভুক্তভোগী আকলিমা অভিযোগ, তাদের জমির রোপিত গাছ নজরুল কেটে নিচ্ছিল। এসময় তারা দুই বোন বাধা দেয়ায় তাদের অমানুষিকভাবে নির্যাতন করেছে।

ভুক্তভোগী অপর নারী তাসলিমার অভিযোগ, নজরুল ও তার বোনেরা আমাদের নির্মমভাবে মেরেছে। মারধরের একপর্যায়ে মামলার আসামী মিরা আমাদের সাথে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

তারা আমার বাবার জমি দখল করে খেতে চাচ্ছে। নজরুল বিগত ষোল বছর যাবত এলাকায় বেশ কয়েকজনের জমি দখল নিয়ে এসব কর্মকান্ড করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!