1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নেইমার আসার পর থেকেই বার্সেলোনায় সব সমস্যা শুরু হয়েছে! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নেইমার আসার পর থেকেই বার্সেলোনায় সব সমস্যা শুরু হয়েছে!

প্রতিনিধি

নেইমারকে ক্লাবে আনার পর থেকে সব ধরনের সমস্যা শুরু হয়েছে বলে দাবী করেছেন বার্সেলোনার অর্থনীতি বিষয়ক সহ-সভাপতি এডুয়ার্ড রোমেয়ু। নেইমারকে চড়া মূলে কিনে নেবার পর থেকেই বার্সেলোনার আর্থিক দৈন্যদশা শুরু হয়েছে বলে রোমেয়ু জানিয়েছেন।
ব্রাজিলিয়ান এই সুপারস্টার ২০১৩ সালে সান্তোস থেকে কাতালান জায়ান্টে যোগ দেন। মাত্রই ইউরোপে পা রাখা একজন খেলোয়াড়ের জন্য ঐ সময় যে বেতন বার্সেলোনা দিয়েছিল তা অনেকটাই বড় ছিল। যদিও ঐ মুহূর্তে নেইমারকে বিশ^ ফুটবলের অন্যতম সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়েছিল। ২০১৭ সালে ২২২ মিলিয়ন  রিলিজ ক্লজে বার্সেলোনা থেকে নেইমারকে কিনে নেয় পিএসজি। তার এই ক্লাব ছেড়ে যাওয়া আর্থিকভাবে বার্সেলোনাকে সহযোগিতা করার চেয়ে  ক্ষতিই করেছে বেশী। 
রোমেয়ু বলেন, ‘সে চলে যাবার পর আমরা পাগলামি শুরু করি। পথ হারিয়ে ফেলি।’
ঐ সময় চড়া মূল্যে বার্সেলোনা ফিলিপ কুটিনহো ও ওসমানে ডেম্বেলেকে দলে ভেড়ালেও তারা তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। আগামী মৌসুমের শুরুতে বার্সেলোনা সব কিছুকে পিছনে ফেলে আবারো আর্থিক ভাবে নিজেদের সাবলম্বী করে তুলবে বলে আশা করছেন রোমেয়ু। কোভিড পরবর্তী আর্থিক যে সমস্যার মুখে পড়তে হয়েছিল বার্সেলোনাকে তা এখন অনেকটাই কাটিয়ে উঠেছে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!