1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নীল দলের শিক্ষকদের পুনর্বাসনের অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নীল দলের শিক্ষকদের পুনর্বাসনের অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাবে আওয়ামী দোসর নীল দলের শিক্ষকদের পুনর্বাসনের অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ (বুধবার) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় তারা ‘স্বৈরাচারের গদিতে, আগুন জালাও একসাথে,’ ‘সাদা-নীল ভাগাভাগি, এই ক্যাম্পাসে হবে না,’ ‘ফ্যাসিবাদের দালালেরা, হুঁশিয়ার সাবধান,’ ‘আওয়ামী লীগের চামচারা হুঁশিয়ার সাবধান,’ ‘গণহত্যার মদদদাতারা, হুশিয়ার সাবধান,’ ‘ঢাবি ক্লাবে হবে না, দালালদের ঠিকানা’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ফ্যাসিবাদী আওয়ামী দোসর নীল শিক্ষকদের পুনর্বাসন করা হয়েছে। এর সাথে জড়িত আছে সাদা দলের শিক্ষকরা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় তারা অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কমিটি বাতিল করে ক্লাব থেকে সকল ফ্যাসিবাদের দোসরদের উৎখাতের জোর দাবি জানান।

মানববন্ধনে ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর অতিক্রম হতে না হতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুনি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। ঢাবি ক্লাবের ১৫ জনের কমিটির ৭ জন নীল দলের, এটা সাদা দলের শিক্ষকদের জন্য লজ্জার। খুনি হাসিনাকে যারা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে ফ্যাসিস্ট হতে সাহায্য করেছে, তাদের পুনর্বাসন করছে। তারা এর মাধ্যমে জুলাইয়ের আহত ও শহীদদের সাথে প্রতারণা করেছে। ক্ষতিয়ে দেখা হোক কোন স্বার্থে আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে।

অপর এক শিক্ষার্থী আশিক খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগ দ্বারা সাধারণ শিক্ষার্থী নির্যাতনের বৈধতা দিয়েছিল নীল দলের শিক্ষকরা। আমরা দেখেছি ৫ আগস্টের পরেও নীল দলের শিক্ষকরা ঢাবি ক্লাবে বিপ্লব বেহাত করতে ষড়যন্ত্র করে গেছে। তখনও আমরা সোচ্চার ছিলাম। কিন্তু ঢাবি ক্লাবের কমিটিতে সাদা দলের মদতে এসকল ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন করা হচ্ছে। এমনকি নীল দলের সেক্রেটারিও এই কমিটিতে রয়েছে। ৫ আগস্টের পরেও কিভাবে তারা পুনর্বাসন হয়? ঢাবি ক্লাবের জন্য এ দিনটি একটি কাল দিন হিসেবে রয়ে যাবে।

তিনি দাবি জানিয়ে বলেন, ঢাবি ক্লাবকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে মুক্ত করে ফ্যাসিবাদ মুক্ত ক্লাব তৈরি করতে হবে। দেশবিরোধী সকল সিদ্ধান্ত এই শিক্ষকদের থেকেই আসতো। গণহত্যার মদদদাতা ও বৈধতা দানকারী সকল শিক্ষকদের ক্লাব থেকে উৎখাত করতে হবে নাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!