1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ভোট কেন্দ্রে স্থাপন করা সিসি ক্যামেরা চুরি হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। গতকাল সোমবার স্কুল ছুটির পর শিক্ষকরা চলে যায়। পরে আজ মঙ্গলবার সকালে এসে দেখেন, সেখানের একটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।

নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জলিলুর রহমান বলেন, গতকাল বিদ্যালয় ছুটি হলে বন্ধ করে সবাই চলে যাই। আজকে সকালে এসে দেখি বিদ্যালয়ের সামনের একটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, বিষয়টি জেনেছি। এ ঘটনায় কাউকে শনাক্ত করতে পারিনি। আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!