1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন ইউপি চেয়ারম্যানসহ ৮ জন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন ইউপি চেয়ারম্যানসহ ৮ জন

প্রতিনিধি

নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন ইউপি চেয়ারম্যানসহ ৮ জন
নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরসহ ইউনিয়ন পরিষদের আরও আটজন জনপ্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে নীলফামারী-২ আসনের বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরি তুহিন ফুল দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করান।

বিএনপিতে যোগদানকারীরা হলেন-মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, আহাদ আলী, মোহাম্মদ মজনু, মনি বেগম, আঞ্জুআরা বেগম ও মমতা বেগম।

বিএনপির নেতাকর্মীরা জানান, বিপুলসংখ্যক জনপ্রতিনিধির একসঙ্গে বিএনপিতে যোগদান শুধু দলের সাংগঠনিক শক্তিই বাড়াবে না, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে শাহরিন ইসলাম চৌধুরি তুহিন বলেন, নীলফামারীকে নিরক্ষরমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি একে শিক্ষানগরী ও স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শুধু ইপিজেডেই নয়, আরও ১ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা আছে। আজকে যারা বিএনপিতে যোগদান করেছে তাদের স্বাগত জানাই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!