1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিষেধাজ্ঞা অমান্য করায় ১১ জেলে আটক, এতিমখানায় গেল ১০ মণ ইলিশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

নিষেধাজ্ঞা অমান্য করায় ১১ জেলে আটক, এতিমখানায় গেল ১০ মণ ইলিশ

প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ট্রলারসহ ১১ জেলেকে আটক করা হয়েছে।

শনিবার (০২ নভেম্বর) রাত পর্যন্ত সুখচর, নলচিরা ও বুড়িরচর এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাতিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত ইউএনও) মিল্টন চাকমা।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ সফলভাবে সম্পন্ন করার জন্য শনিবার রাতে হাতিয়ার সুখচর, নলচিরা, বুড়িরচর সংলগ্ন এলাকায় উপজেলা মৎস্য দপ্তর অভিযান চালায়। এ সময় দুইটি ট্রলার, ১১ জন জেলে, ৫০ হাজার মিটার জাল ও  ৪০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরবর্তীতে আটক ১১ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ইলিশগুলো আটটি এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

হাতিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত ইউএনও) মিল্টন চাকমা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জব্দ করা ইলিশগুলো স্থানীয় মাদরাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়াও আটক ১১ জেলের থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে ট্রলারসহ ছেড়ে দেওয়া হয়।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, মা ইলিশ বা জাটকা ধরে ফেললে আগামী বছর ইলিশের উৎপাদন কমে যাবে। ইলিশের উৎপাদন কমে গেলে যারা ইলিশ আহরণ করেন তারাই ক্ষতিগ্রস্ত হবেন। বড় ইলিশ উৎপাদন হলে যারা এখন ইলিশ আহরণে সম্পৃক্ত তারাই সে সময় লাভবান হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!