1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমিতে তালা, গা ঢাকা দিয়েছে কর্তৃপক্ষ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমিতে তালা, গা ঢাকা দিয়েছে কর্তৃপক্ষ

প্রতিনিধি

রাজধানীর নয়াপল্টন এলাকার শারমিন একাডেমিতে এক শিশুশিক্ষার্থীকে নির্মমভাবে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর স্কুলটি তালাবদ্ধ হয়ে গিয়েছে।

পুলিশি তদন্ত শুরু হওয়ার পর থেকেই স্কুলের সব কার্যক্রম বন্ধ রয়েছে। প্রাঙ্গণ ফাঁকা, নেই শিক্ষক বা শিক্ষার্থী। শুধু মাঝে মাঝে কৌতূহলী অভিভাবকরা স্কুলের ভিতরে উঁকি দিচ্ছেন।

স্কুলের কেয়ারটেকার জানিয়েছেন, গতকাল পর্যন্ত খোলা থাকলেও আজ কাউকে আসতে দেখা যায়নি, এবং কেন হঠাৎ বন্ধ রাখা হয়েছে তা তিনি বলতে পারেননি।

ভিডিও ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি অফিস কক্ষে এক ব্যক্তি শিশুটিকে মারধর করছেন এবং পাশে এক নারী শিশুটির হাত ধরে বসে আছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে, ঘটনাটি শারমিন একাডেমিতে ঘটেছে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের শনাক্তের কাজ শুরু করেছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান বলেন, পরিচালক শারমিন আক্তারসহ কয়েকজন শিক্ষক শনাক্ত হয়েছে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!