1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্ভয়ে ভোট দিতে ভোটারদের প্রতি প্রশাসনের আহ্বান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নির্ভয়ে ভোট দিতে ভোটারদের প্রতি প্রশাসনের আহ্বান

প্রতিনিধি

মাগুরার শ্রীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদের নেতৃত্বে এ মহড়া পরিচালিত হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন,বাংলাদেশ সেনাবাহিনীর শ্রীপুর উপজেলা ক্যাম্প কমান্ডার সালাউদ্দিন আহম্মেদ, মাগুরার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম, আরডিসি সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, শ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডারের প্রতিনিধি এসআই আব্দুল করিম খান, র‍্যাবের টিম প্রধান আবুল হুসাইনসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সচেতনতামূলক এ মহড়া শ্রীপুর উপজেলার কাজলী, আমতৈল, সব্দালপুর, রাধানগর ও নাকোল বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত হয়। মহড়াকালে উপস্থিত কর্মকর্তারা সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানে ভোটারদের উৎসাহিত করেন।

এ সময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদ বলেন, ভোট প্রদান প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার।কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ভোটারদের ভয়ভীতি, হুমকি বা প্রলোভনের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিকভাবে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, ভোটাররা যেন তাদের নিজ নিজ পছন্দ অনুযায়ী স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাবসহ সংশ্লিষ্ট সব বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

ভোটকেন্দ্রেই ভোট গণনা শেষে ফলাফল প্রস্তুত করে প্রার্থীদের এজেন্টদের কাছে ফলাফলের কপি প্রদান এবং কেন্দ্রে একটি ফলাফল টানিয়ে দেওয়া হয়। তারপর এই ফলাফলটা উপজেলায় আসে, সেখান থেকে ওই ফলাফল সব জায়গায় প্রচার করা হয়। অবশ্যই কেন্দ্রে ভোট গণনা করা হবে এবং ফলাফল প্রদান করা হবে। সুতরাং ভোট গণনা ও ফলাফল নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।

মহড়ায় অংশগ্রহণকারী কর্মকর্তারাও ভোটারদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে যেকোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!