1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচন সামনে রেখে যমুনায় জরুরি আইন-শৃঙ্খলা সভা, অংশ নেবেন বাহিনী প্রধানরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নির্বাচন সামনে রেখে যমুনায় জরুরি আইন-শৃঙ্খলা সভা, অংশ নেবেন বাহিনী প্রধানরা

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জরুরি বিশেষ সভা আহ্বান করেছে সরকার। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এ সভা অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বিকেল ৫টায় যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বিশেষ আইন-শৃঙ্খলাসংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে। সভায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব ও কোস্ট গার্ডের মহাপরিচালকসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত থাকবেন।

সূত্র আরও জানায়, সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। নির্বাচন-পূর্ব সময়ে সম্ভাব্য রাজনৈতিক আন্দোলন, সহিংসতা ও নাশকতার ঝুঁকি পর্যালোচনা করে তা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রস্তুতি ও করণীয় নির্ধারণে গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, নির্বাচন সংশ্লিষ্ট অফিস-আদালত ও ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং মাঠপর্যায়ে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সভায় পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করা এবং নির্বাচন-পূর্ব ও ভোটগ্রহণের দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর কিন্তু সংযত অবস্থান বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা আসতে পারে বলে সূত্র জানিয়েছে।

সরকারের উচ্চপর্যায়ের এই বৈঠককে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!