1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’

প্রতিনিধি

‘নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, দেশে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি অভিযোগ করেন, এমন এক সময় দেশে অনিশ্চয়তা তৈরি করা হয়েছে যখন জনগণ নির্বাচন নিয়ে উদ্বেগে রয়েছে।

গতকাল বিকেলে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত গণমোনাজাত ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. রিপন বলেন, “বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা পুরো দেশকে চিন্তায় ফেলেছে। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে তার সুস্থতা ও সক্রিয় ভূমিকা আজ অত্যন্ত প্রয়োজন।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে বহু আগেই ষড়যন্ত্র করেছে। এমনকি তাকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগও রয়েছে।

গতকালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়া। সঞ্চালনা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মোশারফ হোসেন নসু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সোলায়মান তপু, বর্তমান যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে ড. রিপন নিজেই খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণমোনাজাত পরিচালনা করেন। বিপুল জনসমাগমে পুরো অনুষ্ঠানটি গণসমাবেশের রূপ নেয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!