1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচন কোথা থেকে করব, সেই ঘোষণা এখনও দিইনি : আসিফ মাহমুদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নির্বাচন কোথা থেকে করব, সেই ঘোষণা এখনও দিইনি : আসিফ মাহমুদ

প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের কথা জানালেও কোন দল থেকে বা কোন আসন থেকে করবেন; সেটি স্পষ্ট করেননি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার (২৭ নভেম্বরের) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন করব ঘোষণা দিয়েছি, কিন্তু কোথা থেকে করব; সেই ঘোষণা এখনো দিইনি। নির্বাচন করলে সরকার থেকে পদত্যাগের একটি বিষয় আছে, তাহলে কখন পদত্যাগ করতে পারেন— এমন প্রশ্নে তিনি বলেন, কেবল আমরা দুজন ছাত্র উপদেষ্টাই নয়, আরও যারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আছেন, তাদের কেউ কেউ নির্বাচন করবেন বলে কথা আছে।

তিনি আরও বলেন, আসলে কোনো আইন বা বিধান নেই যে উপদেষ্টা থেকে কিউ নির্বাচন করতে পারবে না। তবে স্বার্থের সংঘাত ঘটে এমন পদে থেকে নির্বাচন করা উচিত না। আমি মনে করি, যে বা যারাই নির্বাচনে অংশ নেবেন, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার আগে তাদের পদত্যাগ করা প্রয়োজন। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে কথা বলে আপনাদের জানাব।

উপদেষ্টা আরও বলেন, কোনোকিছুই এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে জানতে পারবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, অবশ্যই কোনো অনিয়ম হলে দুদক সেটা তদন্ত করতে পারে। এক্ষেত্রে আমাদের কোনো সহায়তার প্রয়োজন হলে আমরা সেটা দুদককে করব।

কোন দল থেকে নির্বাচন করবেন— জানতে চাইলে তিনি বলেন, এখন আমি কিছু বলছি না। এখন রাজনৈতিক বক্তব্য দেওয়া ঠিক হবে না। যথাসময়ে আপনারা জানতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!