1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনের প্রার্থীদের হলফনামা যাচাই করবে দুদক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নির্বাচনের প্রার্থীদের হলফনামা যাচাই করবে দুদক

প্রতিনিধি

নির্বাচনের প্রার্থীদের হলফনামা যাচাই করবে দুদক
জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের হলফনামা পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

সোমবার (৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে রিপোর্টার্স অ্যাগেইন্টস করাপশনের (র‌্যাক) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের হলফনামায় সম্পদের বিবরণ রয়েছে। ইতোমধ্যে ওয়েবসাইটেো পাওয়া যাচ্ছে। ইসিকে অনুরোধ জানিয়েছি কারো সম্পদের তথ্য সন্দেহজনক তথ্য থাকে সেটা বের করে আমাদের অবগত করতে। আমরাও হলফনামা পরীক্ষা-নিরীক্ষা করবো। পরীক্ষা-নিরীক্ষা করে বের করার চেষ্টা করবো। দরকার হলে দুদকের অনন্য কর্মকাণ্ড কমিয়ে এ কাজটি করার চেষ্টা করবো। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদেরও পরীক্ষা নিরীক্ষার আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান।

নতুন আইন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বক্তব্য সুস্পষ্ট দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়। যদি আপোষ যোগ্য না হয়ে থাকে, তার মানে আপোষ করা যাবে না। যদি নতুন আইনে আপোষের কথা বলা থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের আগের অবস্থানেই থাকবো। প্রয়োজনে সরকারের সঙ্গে কথা বলবো।

মতবিনিময় সভায় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদসহ র‌্যাকের নেতরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!