1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ

প্রতিনিধি

নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ
নির্বাচন উপলক্ষ্যে পুলিশ, আনসার ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৬ জানুয়ারী) রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।

নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের জন্য যে প্রস্তুতি, তা পুরোদমে চলছে। পুলিশ, আনসার ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকিদের প্রশিক্ষণও খুব দ্রুত শেষ হবে। আমরা আশা করছি, ভোটের জন্য সবাই প্রস্তুত থাকবেন। একই সঙ্গে সিসিটিভি এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের প্রশিক্ষণও চলছে। আশা করা হচ্ছে, ৩১ জানুয়ারির মধ্যে এসব শেষ হবে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজস্ব একটি অ্যাপ তৈরি করছে। এর মাধ্যমে বাংলাদেশের যেকোনো স্থানে ভোট চলাকালীন কোনো সহিংসতা ঘটলে তা দ্রুততার সঙ্গে কেন্দ্রীয় পর্যায় থেকে জানা যাবে। এতে প্রয়োজনে দ্রুত নিরাপত্তা বাহিনী মোতায়েন বা মুভ করা সম্ভব হবে। এ ছাড়া, প্রতিটি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে একটি করে মনিটরিং কন্ট্রোল রুম থাকবে এবং ঢাকায়ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থাকবে।

তিনি বলেন, পোস্টাল ব্যালট নিবন্ধনে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। চূড়ান্তভাবে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে দেশে ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন ও বিদেশে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন রয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!