1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনী মিছিলের ভিডিও করতে গিয়ে প্রাণ গেল কিশোরের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নির্বাচনী মিছিলের ভিডিও করতে গিয়ে প্রাণ গেল কিশোরের

প্রতিনিধি

চট্টগ্রাম, ২৫ জানুয়ারি ২০২৬ — চট্টগ্রাম নগরে বিএনপির নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে বের হওয়া একটি মিছিলের ভিডিও ধারণ করার সময় সড়কে পড়ে গিয়ে সাইদুল ইসলাম চিশতী (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি নগরীর স্টেডিয়াম সংলগ্ন হল টোয়েন্টিফোরের সামনে ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির সমাবেশ উপলক্ষে মিছিল চলছিল। এ সময় কিশোর সাইদুল ইসলাম চিশতী মোবাইল ফোনে মিছিলের ভিডিও ধারণ করছিল। হঠাৎ পেছনের দিকে ঘুরে তাকানোর সময় সে ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যায়।

পড়ে যাওয়ার পরপরই তাকে গুরুতর অবস্থায় দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মালেক জানান, “মিছিল চলাকালে ছেলেটি ভিডিও করছিল। হঠাৎ পেছন দিকে ঘুরতেই সড়কে পড়ে যায়। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

ন্যাশনাল হসপিটাল চট্টগ্রাম অ্যান্ড সিগমা ল্যাব লিমিটেডের জরুরি বিভাগের এক কর্মকর্তা জানান, বেলা ১২টার দিকে সাইদুল ইসলাম চিশতীকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তবুও আনুষ্ঠানিকভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইদুল ইসলাম চিশতী নগরীর এনায়েত বাজার ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বাবুর ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পর মিছিল ও আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য শোকাবহ পরিবেশ তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!