1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনী মাঠে নিরাপত্তা শঙ্কা, গানম্যানের আবেদন প্রার্থীদের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

নির্বাচনী মাঠে নিরাপত্তা শঙ্কা, গানম্যানের আবেদন প্রার্থীদের

প্রতিনিধি

নারায়ণগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের মধ্যে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় কয়েকজন প্রার্থী ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছেন।

জেলা পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জ-৪ আসনে দশ দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কাছে একজন ‘গানম্যান’ চেয়ে আবেদন করেছেন। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে অন্তর্বর্তী সময়ের জন্য তাকে একজন পুলিশ কনস্টেবলের মাধ্যমে ‘শ্যাডো প্রটেকশন’ দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। তিনি বলেন, আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে এবং নিরাপত্তা বিবেচনায় সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ফতুল্লার কাশিপুর এলাকায় গণভোটের গণসংযোগ চলাকালে আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে।

অন্যদিকে, একই আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা মো. শাহ আলম তার লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র নিজের সঙ্গে বহনের অনুমতি চেয়ে আবেদন করেছেন। এছাড়া নারায়ণগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সি থানায় জমা দেওয়া তার লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রটি নিজের জিম্মায় ফেরত চেয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, এই দুই প্রার্থীর আবেদন জেলা পুলিশের বিশেষ শাখা থেকে অনুমোদনপ্রাপ্ত হয়েছে।
এছাড়া নারায়ণগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক যুবদল নেতা মো. দুলাল হোসেন নতুন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে আবেদন করেছেন। তার আবেদনের বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!