1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনী প্রচারণায় হাসনাত, এক দিনে করলেন ১৮টি স্থানে পদযাত্রা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নির্বাচনী প্রচারণায় হাসনাত, এক দিনে করলেন ১৮টি স্থানে পদযাত্রা

প্রতিনিধি

নির্বাচনী প্রচারণায় হাসনাত, এক দিনে করলেন ১৮টি স্থানে পদযাত্রা
নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচনী প্রচারণায় নেমেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট চাইছেন শাপলা কলি প্রতীকের জন্য।

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দেবিদ্বার উপজেলার ১৮টি স্থানে পদযাত্রা ও উঠান বৈঠক করেছেন হাসনাত। এসব অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির প্রতীক শাপলা কলিতে ভোট চেয়েছেন হাসনাত।

এদিন সকালে উপজেলার খাদঘর এলাকা থেকে শুরু করে রাতে আতাপুর সিরাজ মাস্টারের বাড়ির উঠান বৈঠকের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন এনসিপির এই কেন্দ্রীয় নেতা। এসব পদযাত্রা এবং উঠান বৈঠকে সাধারণ ভোটারদের বেশ সাড়া পেয়েছেন তিনি। প্রতিটি স্থানেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়বার মতো।

কূরছাপ এলাকার পথযাত্রায় হাসনাত আবদুল্লাহ উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, মানুষের কাছে শুনি আমি নাকি ৫০০ ভোট পাব! ৯ মাসের একটি নতুন দল যদি বাপ-দাদার পরিচয় ছাড়া ৫০০ ভোট পায়, এটাও অনেক বড় বিষয়। আমি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হয়ে আসছি। একজন রাজমিস্ত্রীর ছেলে হয়ে এমপি নির্বাচন করছি এটাই তো অনেক। আমার বড় বংশ নেই, টাকা-পয়সা নেই, বিদেশে পড়াশোনা করি নাই, আপনাদের মধ্য থেকেই আমি উঠে এসেছি।

অন্য একটি স্থানে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাসনাত বলেন, চাঁদাবাজি করার থেকে ভোট ভিক্ষা করা অনেক ভালো। মদ-গাঁজা বিক্রি করে ইনকাম করার থেকে, বাজারের তোলা খাওয়ার থেকে মানুষের থেকে ভোট ভিক্ষা করা অনেক ভালো। আমরা মানুষের কাছে ভোট ভিক্ষা করব। বলবো ভাই ওপরে আল্লাহ নিচে আপনারা আছেন, ভোট করার আমাদের এজেন্টও নাই। ৫০০ এর ওপরে ভোটও পাবো না। আপনারা দুইটা একটা করে ভোট আমাদেরকে ভিক্ষা দিয়েন।

আমরা একটা প্রতীক পেয়েছি শাপলা কলি। আল্লাহ যদি রিজিক রাখে তাহলে পাব, না হলে পাব না। রিজিকের ওপরে তো কিছু নাই। কেউ আমাদের পাথর মারলে আমরা তাকে ফুল দিয়ে বরণ করব। কেউ গালি দিলে সালাম দেব। বাকিটা আল্লাহর হাতে। আপনারা বিভেদে যাবেন না।

বুধবার (৩ ডিসেম্বর) দেবিদ্বার গজারিয়া এলাকা থেকে শুরু করে সারাদিন ১৫টি স্থানে পদযাত্রা ও উঠান বৈঠক করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টির হেভিওয়েট এই প্রার্থী।

প্রসঙ্গত, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। বিএনপির দুই পক্ষের কোন্দলের সুযোগকে কাজে লাগাতে পারেন হাসনাত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!