1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনী প্রচারণায় নরসিংদী যাচ্ছেন এনসিপির শীর্ষ দুই নেতা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নির্বাচনী প্রচারণায় নরসিংদী যাচ্ছেন এনসিপির শীর্ষ দুই নেতা

প্রতিনিধি

আগামী ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে নরসিংদী-২ আসনের পলাশ উপজেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ দুই নেতা। এদিন মাঠে থাকবেন এনসিপির নেতা নাহিদ ইসলাম এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দলীয় সূত্র জানায়, প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে তারা পলাশ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ, পথসভা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি সাধারণ ভোটারদের সামনে দলের রাজনৈতিক অবস্থান, রাষ্ট্র সংস্কার ভাবনা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এনসিপির নির্বাচনী অঙ্গীকার তুলে ধরবেন তারা।

এনসিপির নেতারা মনে করছেন, নরসিংদী-২ আসনটি দলীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এ কারণে এই আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সরাসরি উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সফরের মাধ্যমে মাঠপর্যায়ে দলীয় সংগঠন আরও সুসংহত হবে এবং ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

এদিকে, কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে পলাশ উপজেলায় এনসিপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে প্রচারণা কর্মসূচি সফল করতে পোস্টার, লিফলেট বিতরণ, মাইকিংসহ বিভিন্ন প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে।

দলীয় নেতারা জানান, শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশে কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা আশা করছেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই প্রচারণা কর্মসূচি সফল হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!