1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনী নিরাপত্তায় নোয়াখালীতে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নির্বাচনী নিরাপত্তায় নোয়াখালীতে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় মোট ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে নোয়াখালী জেলায় দায়িত্ব পালন করবেন ১৬ প্লাটুন বিজিবি সদস্য।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ।

তিনি জানান, গত শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে নির্বাচনী নিরাপত্তা জোরদারে ৪ বিজিবি ব্যাটালিয়নের অধীন ইউনিটগুলো তাদের দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন কার্যক্রম শুরু করেছে। নির্বাচনের আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিজিবি সদস্যরা মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে নোয়াখালী জেলার ৫টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ৮টি উপজেলায় ১৬ প্লাটুন এবং লক্ষ্মীপুর জেলার ৪টি সংসদীয় আসনের অধীনে ৫টি উপজেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্বাচনী এলাকাগুলোতে স্থাপিত অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করছেন। তারা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শক্তিশালী টহল (রোবাস্ট পেট্রোলিং), অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি কার্যক্রম পরিচালনা করবেন।

এছাড়া ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে ভোটকেন্দ্রের আশপাশে নিয়মিত টহল জোরদার করা হবে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত এই উদ্যোগে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা মো. আবুল কালাম ঢাকা পোস্টকে বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে মানুষের মধ্যে দুশ্চিন্তা থাকে। বিজিবি মোতায়েন করায় আমরা স্বস্তি পাচ্ছি। আশা করছি এবার শান্তিপূর্ণ ভোট হবে।

সেনবাগ উপজেলার এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, আগের নির্বাচনে কিছু এলাকায় উত্তেজনা ছিল। এবার বিজিবি মাঠে থাকলে কেউ বিশৃঙ্খলা করার সাহস পাবে না। এখানে স্বতন্ত্র প্রার্থী রয়েছে। আমরা সেনবাগে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।

সোনাইমুড়ী উপজেলার তরুণ ভোটার রাশেদ মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, নিরাপত্তা নিশ্চিত হলে আমরা নির্ভয়ে ভোট দিতে পারব। বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত সময়োপযোগী।

এ বিষয়ে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ ঢাকা পোস্টকে বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সংবিধান ও আইনের আলোকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে।

তিনি আরও জানান, নির্বাচনকালীন সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, ৯টি উপজেলা নোয়াখালী জেলা ছয়টি সংসদীয় আসন নিয়ে গঠিত, যেখানে প্রায় ২৯ লাখ ভোটার রয়েছেন। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন প্রার্থী। তবে নোয়াখালী-৬ (হাতিয়া) একটি বিচ্ছিন্ন দ্বীপ এলাকা হওয়ায় সেখানে নৌবাহিনী নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!