1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনী কাভারেজে ভারসাম্যহীনতা: অধিকাংশ গণমাধ্যম একপাক্ষিক ছিল—মিডিয়া ওয়াচ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নির্বাচনী কাভারেজে ভারসাম্যহীনতা: অধিকাংশ গণমাধ্যম একপাক্ষিক ছিল—মিডিয়া ওয়াচ

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় দেশের বহু গণমাধ্যম ভারসাম্য রক্ষা করতে পারেনি বলে দাবি করেছে মিডিয়া পর্যবেক্ষণ সংস্থা ‘মিডিয়া ওয়াচ বাংলাদেশ’। সংস্থাটির পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সংবাদ সংখ্যা, ছবি প্রকাশ, প্রথম পাতায় স্থান দেওয়া এবং টেলিভিশন সম্প্রচারের সময়—সব ক্ষেত্রেই একটি পক্ষ তুলনামূলকভাবে বেশি প্রাধান্য পেয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির রিসার্চ কো-অর্ডিনেটর প্লাবন তারিক এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, ২২ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণা সংক্রান্ত সংবাদ নিয়ে একটি পরিমাণগত বিশ্লেষণ করা হয়। এতে ৯টি প্রিন্ট, ৭টি ইলেকট্রনিক ও ৫টি অনলাইন গণমাধ্যমকে অন্তর্ভুক্ত করা হয় এবং প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর কাভারেজ তুলনা করা হয়।

২৩ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ৯টি জাতীয় দৈনিকের বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ পত্রিকায় বিএনপির সংবাদ সংখ্যা জামায়াতের তুলনায় বেশি। প্রথম আলোতে বিএনপির ৬৫টি ও জামায়াতের ৩৬টি, কালের কণ্ঠে ১০৫টি ও ৩৫টি, যুগান্তরে ১২১টি ও ৪৪টি, ইনকিলাবে ১২৯টি ও ৩১টি সংবাদ প্রকাশিত হয়েছে। তবে নয়া দিগন্তে বিএনপির ৭৬টির বিপরীতে জামায়াতের ৯৩টি সংবাদ ছাপা হয়েছে। ছবি প্রকাশের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। ইত্তেফাকে বিএনপির ১০৪টি ছবির বিপরীতে জামায়াতের ৩০টি ছবি প্রকাশিত হয়েছে, অন্যদিকে নয়া দিগন্তে দুই দলের ছবির সংখ্যা প্রায় সমান।

অনলাইন গণমাধ্যমেও একই চিত্র পাওয়া গেছে। বাসস (বাংলা) বিএনপির ৪৩৩টি ও জামায়াতের ২১৩টি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ২২৭টি ও ৬৬টি, ঢাকা পোস্টে ২৯৫টি ও ১৭৯টি, বাংলা ট্রিবিউনে ১৪৭টি ও ৮০টি এবং জাগো নিউজে ৩৯৬টি ও ২৮৯টি সংবাদ প্রকাশিত হয়েছে।

ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে প্রতিদিন সন্ধ্যা ও রাতের প্রধান বুলেটিন পর্যবেক্ষণ করে গড় প্রচার সময় হিসাব করা হয়। এতে দেখা যায়, চ্যানেল টোয়েন্টিফোরে বিএনপি জোট ১৫ মিনিট ও জামায়াত জোট ৭ মিনিট, সময় টিভিতে ২০ ও ১০ মিনিট, নিউজ টোয়েন্টিফোরে ২০ ও ৫ মিনিট এবং ডিবিসিতে ১৫ ও ১০ মিনিট সময় পেয়েছে। বিটিভিতে উভয় জোট ১৫ মিনিট করে সময় পেলেও অধিকাংশ বেসরকারি চ্যানেলে সময় বণ্টনে পার্থক্য ছিল।

প্লাবন তারিক বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে গণমাধ্যমের নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু উপস্থাপিত তথ্য বিশ্লেষণে স্পষ্ট হয়েছে যে, নির্বাচনী প্রচারণার কাভারেজে অনেক গণমাধ্যম ভারসাম্য বজায় রাখতে পারেনি এবং তুলনামূলকভাবে বিএনপির প্রচারণাকে বেশি গুরুত্ব দিয়েছে। তবে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!