1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তার অঙ্গীকার চায় যাত্রী কল্যাণ সমিতি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তার অঙ্গীকার চায় যাত্রী কল্যাণ সমিতি

প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ১০ হাজারের অধিক মানুষের জীবন বাঁচাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তা ও উন্নত গণপরিবহনের অঙ্গীকার অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল চৌধুরী এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতাত্তোর বাংলাদেশে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দল ও সরকারের অদূরদর্শিতা এবং কতিপয় পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের বেপরোয়া চাঁদাবাজির কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও হতাহতের সংখ্যা বেপরোয়াভাবে বাড়ছে। কৌশলগত পরিবহন পরিকল্পনায় গলদের কারণে সারাদেশে শহর ও শহরতলীর যোগাযোগের বাস নেটওয়ার্ক ভেঙে পড়েছে।

তিনি আরও বলেন, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার মতো ছোট যানবাহননির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে ওঠায় যানজট ও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এতে সড়কের বিশৃঙ্খলা, অরাজকতা ও ভাড়া নৈরাজ্যের কারণে দেশের সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ চরমভাবে বেড়েছে।

এমন পরিস্থিতি থেকে উত্তরণে এবং সড়ক দুর্ঘটনার ভয়াবহ ছোবল থেকে মানুষের প্রাণহানি থামাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও জোটের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তা ও উন্নত গণপরিবহনের অঙ্গীকার অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!