1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনকে সুষ্ঠ করাই র‍্যাবের মূল দায়িত্ব : খুরশীদ হোসেন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নির্বাচনকে সুষ্ঠ করাই র‍্যাবের মূল দায়িত্ব : খুরশীদ হোসেন

প্রতিনিধি

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে কাজ করে। সেক্ষেত্রে র‌্যাবের মূল দায়িত্ব নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা।
বিরোধী দল আন্দোলন করতেই পারে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার এ কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এ দেশের কোন সম্পদ ধ্বংস ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় কেউ ব্যাঘাত ঘটালে সেটা কঠিন হস্তে দমন করা হবে।
আগামী এক বছরের জন্য র‌্যাব মহাপরিচালক হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
র‌্যাব মহাপরিচালক বলেন, ‘আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। র‌্যাব ৭টি বাহিনী নিয়ে কাজ করে ও কিছু এজেন্ডা রয়েছে। মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি রয়েছে, এটা আমাদের প্রধান গুরুত্বপূর্ণ কাজ। দেশ ও জনগণকে নিয়ে ভাবনা আমাদের সবচেয়ে বেশি।’
এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি ।  
র‌্যাব ফোর্সেস-এর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি মো. ইমতিয়াজ আহমেদ, র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীর, সদর কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দোজা, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামানসহ র‌্যাবের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!